শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১৯
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বরিশালে শিশু অধিকার বিষয়ক খসড়া ইউপিআর স্টেকহোল্ডার প্রতিবেদনের উপর পরামর্শ সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে বিভাগীয় পর্যায় শিশু অধিকার বিষয়ক খসড়া ইউপিআর স্টেকহোল্ডার প্রতিবেদনের উপর পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ)বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে এবং এডুকো বাংলাদেশ এর সহায়তায় বরিশাল সেইন্ট-বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সবার দাবি ছিল শিশুদের জন্য আলাদা বাজেট বরাদ্ধ দিতে হবে, শিশুদের বয়স নিয়ে বিভ্রান্তি দুর করতে হবে, শিশুদের জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে, শিশু অধিকার নিশ্চিত করতে হবে, শিশু আিইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, শিশু নির্যাতন ও যৌন হয়রানি বন্ধ করতে হবে ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সোহেল মারুফ, (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, বরিশাল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), প্রোফেসর শাহ শাজেদা, দিলারা খানম (উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর)। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন জনাব হালিমা আক্তার (ম্যানেজার পলিসি ও এডভোকেসি) এডুকো বাংলাদেশ। অনুষ্ঠান পরিচালনা করেন মো: বেলায়েত হোসেন, পরিচালক সেইন্ট-বাংলাদেশ।