শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ঈদে চলবে ৯ জোড়া বিশেষ ট্রেন: রেলমন্ত্রী

ডেস্করিপোর্ট  রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঈদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।

রাজধানীর রেলভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বুধবার দুপুর সাড়ে ১২টায় এ তথ্য জানান মন্ত্রী।

নূরুল ইসলাম সুজন বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।

এর আগে মঙ্গলবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ঈদযাত্রার সব টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।

মন্ত্রী আরও জানান, এ লক্ষ্যে ১ এপ্রিল থেকে কাউন্টারে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ এপ্রিল থেকে।