শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৩
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

রাজধানীতে মহিলা ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেফতার

ডেস্করিপোর্ট  রাজধানীতে মহিলা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) ও রিতু (২৪)।

পুলিশ জানিয়েছে, এদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকেন। মনিকা ও রিতু কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন।

পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাধিয়ে দেন। আর এই সুযোগে বাকি দুজন লাপাত্তা হয়ে যান।

মনিকার ১৫ মাস বয়সি এবং রিতুর চার বছর বয়সি ছেলে আছে। তারা তাদের ছেলে কোলে নিয়ে ঘুরেন।

এর পর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছোঁ মেরে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি

সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন। এ সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান। গতকালও একই কায়দায় ছিনতাই করেন তারা।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গতকাল হাতেনাতে মনিকা ও রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের দুই সদস্য মিম ও সোহাগীকে গ্রেফতার করা হয়।