সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২৫
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

নদীর স্রোতে ডুবে প্রাণ গেল ২ কিশোরের

ডেস্করিপোর্ট  টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার কষ্টাপাড়া গ্রামের যমুনা নদীর খানুরবাড়ি অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তারা ৫-৬ জন মিলে গোসল করতে নামে। তাদের মধ্যে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) স্রোতের টানে ভেসে যায়। তাকে উদ্ধার করার জন্যে একই গ্রাম ও স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১১) এগিয়ে যায়।

এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরলে কেউ আর ওঠে আসতে পারেনি। এ অবস্থায় অন্যদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোমাইয়া জান্নাত তাদেরকে মৃত ঘোষণা করেন।

থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।