শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০৭
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৩-৪ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে

ডেস্করিপোর্ট  রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকা ধরে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেছেন, একটি তালিকা তৈরি করা হবে এবং ক্ষতি অনুযায়ী ৩ থেকে ৪ দিনের মধ্যে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বিতরণ করা হবে। ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকা আলাদা থাকবে। যাদের স্থায়ী দোকান ছিল তারাই অগ্রাধিকার পাবে।

বৃহস্পতিবার সকালে বঙ্গবাজার পরিদর্শনকালে সালমান এফ রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার ও এর আশপাশের বাজারগুলোতে আগামীকাল শুক্রবার থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। ব্যবসায়ীরা আগামীকালের পর থেকে আইন-কানুন মেনে অস্থায়ীভিত্তিতে তাদের ব্যবসা চালু করতে পারবেন।

মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে ১২ টা ৩৬ মিনিটে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বহু ব্যবসায়ীর স্বপ্ন।