ডেস্করিপোর্ট ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য রাজনীতি করি।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে সদরপুর উপজেলার চরচাঁদপুর বাজারে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি বলেন, ২০০৯ সালে ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের জনগণ না চিনে প্রথমবার ভোট দিয়ে এমপি বানিয়েছেন তাদের উন্নয়নের জন্য। আমি কথা দিয়েছিলাম সার্বিক উন্নয়ন করবো। আগামীতে আমাদের নতুন প্রজন্ম যেন লেখাপড়া করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে ও সুখ-শান্তিতে বসবাস করে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই উন্নয়ন করতে পারছি। আগামীতে যেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে তার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল মমিন, ভাসানচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউছারসহ আরও অনেকে।