শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৫৯
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

ব্যবসায়ীদের বিরোধে বঙ্গবাজারে আগুন কিনা খতিয়ে দেখছে পুলিশ: ডিএমপি কমিশনার

ডেস্করিপোর্ট  বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে ব্যবসায়ীদের দ্বন্দ্ব-বিরোধের কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল। এ কারণে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফায়ার সার্ভিসের অফিসে হামলা পূর্বপরিকল্পিত উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের উদ্দেশ্য কী ছিল খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, রাজনীতিবিদরা ব্যবহার করায় কিশোর গ্যাং কালচার বাড়ছে উল্লেখ করে গোলাম ফারুক বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য শিশু আইনের সংশোধনী প্রয়োজন।