শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:২৯
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হারানো শিশুপুত্র উদ্ধার

ডেস্করিপোর্ট  কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হারানো শিশুপুত্রকে উদ্ধার করা হয়েছে।

হারিয়ে যাওয়া শিশুপুত্রের নাম মোঃ ইশান(১৪),পিতা-কবির হোসেন, গ্রাম-রায়েরহাট, থানা-বানারীপাড়া, জেলা বরিশাল।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাড়িতে কাউকে কিছু না জানিয়ে ইশান কুয়াকাটা চলে আসে। পরবর্তীতে তার পিতা কবির হোসেন ছেলেকে খুঁজতে কুয়াকাটা এসে ট্যুরিস্ট পুলিশ’কে বিষয়টি জানায়।

পরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সার্বিক তত্বাবধানে ট্যুরিস্ট পুলিশ বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সাথে বীচ এলাকায় খোঁজ করে ইশান’কে পেয়ে তার পিতার কাছে হস্তান্তর করেন।
এদিকে ট্যুরিস্ট পুলিশের সেবা-সহযোগিতায় অল্প সময়ের মধ্যে শিশু পুত্র’কে পেয়ে খুশি হয়েছেন শিশুটির পিতা কবির হোসেন।তিনি বলেন,ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সদস্যদের সার্বিক সহায়তায় আমার ছেলেকে খুঁজে পেয়েছি।আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, শিশুটি হারিয়ে যাওয়ার সংবাদ পেয়ে আমরা বিচ এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে শিশুটির পিতার কাছে হস্তান্তর করি।
এ সময় তিনি আরও বলেন,আমাদের শ্রদ্ধেয় অভিভাবক অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ হাবিবুর রহমান,বিপিএম বার,পিপিএম বার,এর দিক নির্দেশনায় আমরা ট্যুরিস্ট পুলিশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।পর্যটকদের নিরাপদ ও আনন্দপূর্ণ ভ্রমন নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর।