সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ

ঈদের ছুটি একদিন বাড়লো

ডেস্করিপোর্ট  ঈদ-উল-ফিতরের ছুটি একদিন বাড়ানো হয়েছে। আগামী ২০ এপ্রিলও সরকারি ছুটি থাকবে। ১৯ এপ্রিল পবিত্র শবে কদরের ছুটির পরদিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

আগামী ১৯ এপ্রিল শবে কদরের ছুটি। আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঈদে ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা ছুটি থাকবে। এর ফলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটি ভোগ করতে পারবেন।

এবার ঈদে সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। গত ২৪ মার্চ রমজান শুরু হয়। সেই হিসেবে এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।