শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রবিবার পর্যন্ত গরম অব্যাহত থাকতে পারে

ডেস্করিপোর্ট  গরমে নাভিশ্বাস অবস্থা দেশের মানুষের। রবিবার (১৬ এপ্রিল) পর্যন্ত এই গরম অব্যাহত থাকতে পারে। সে পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে। এরপর কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, আগামী রবিবার পর্যন্ত টানা এই গরম থাকতে পারে। এরপর কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ো বয়ে যেতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার তা আরও বেড়ে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৮ দশমিক ৫, আজ ৩৮ দশমিক ৮; রাজশাহীতে ছিল ৩৯, আজ তা ৩৯ দশমিক ১; রংপুরে ছিল ৩৫ দশমিক ৭, আজ তা ৩৫ দশমিক ৩; ময়মমসিংহে ছিল ৩৫ দশমিক ৩, আজ ৩৬; সিলেটে ছিল ৩৬ দশমিক ৬, আজ ৩৬ দশমিক ৫; চট্টগ্রামে ছিল ৩৫ দশমিক ৩, আজ ৩৫ দশমিক ২; খুলনায় ছিল ৩৯ দশমিক ২, আজ তা ৩৯ এবং বরিশালে ছিল ৩৮ দশমিক ২, আজ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তাপপ্রবাহের এক সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ১০ এপ্রিল থেকে পরবর্তী সাতদিন অর্থাৎ ১৭ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।