শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১৭
শিরোনাম :
আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার!

ঘুমন্ত অবস্থায় বড় ভাইকে গলা কেটে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

ডেস্করিপোর্ট  মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত অবস্থায় বড় ভাইকে গলা কেটে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার (৯ এপ্রিল) রাতে উপজেলার ভাকুম ফকিরপাড়ার শাহজাহান ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু রায়হান (২৬)। তিনি শাহাজাহান ফকিরের বড় ছেলে।

জানা যায়, শাহাজাহান ফকিরের রায়হান, রোমান ও জামাল নামে তিন ছেলে রয়েছে। তাদের মধ্যে রোমান লেবানন ছিলো। পরিবারের সদস্যদের অমতে বিয়ে করায় তার স্ত্রীকে বাড়িতে উঠতে দেয়নি এবং প্রবাসে থাকা অবস্থায় পাঠানো টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব চলছিল দুই বছর ধরে। রোববার রাতে খাবার খেয়ে তিন ভাই রায়হান, রোমান ও জামাল শুয়ে পড়ে। এর মধ্যে বড় ভাই আবু রায়হান ও ছোট ভাই জামাল ঘুমিয়ে পড়লেও মেঝ ভাই রোমান বসে থাকে। মাঝ রাতে রোমান তার বড় ভাই আবু রায়হানকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। এ সময় রায়হানের ছটফট শব্দে ছোট ভাই জামাল ঘুম ভেঙে চিৎকার করলে পাশের ঘর থেকে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে রোমান পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আবু রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অভিযুক্ত রোমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ভাইকে গলা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে।