শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৮
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল ২০২৩) দুপুর ১টা ৩০ ঘতিকায় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার H.E. Pranay Verma ও সংশ্লিষ্ট অন্যান্য অফিসারবৃন্দ কুষ্টিয়া জেলায় ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলায় আগমন করেন।

ভারতীয় হাই কমিশনার এর কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষে সার্কিট হাউসে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এবং এ সময় কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় সালামি প্রদান করা হয়। পরবর্তীতে ভারতীয় হাই কমিশনার H.E. Pranay Verma বিকাল ৩ টায় কুষ্টিয়া শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে জেলা পরিষদের ভবনে ভারতীয় ভিসা সেন্টারের শুভ উদ্বোধন করেন। কুষ্টিয়া জেলায় ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন প্রাক্কালে কুষ্টিয়া জেলা পুলিশ ও জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রম সমূহ ভারতীয় হাইকমিশনার প্রশংসা করেন।

কুষ্টিয়া জেলার বেশিরভাগ লোকজনের ভিসা পাওয়ার জন্য আগে রাজশাহী যাওয়া লাগতো। আজ কুষ্টিয়া জেলায় ভিসা সেন্টার চালু হওয়ার ফলে কুষ্টিয়া জেলার লোকজনের আর কষ্ট করতে হবে না বা হয়রানির শিকার হবে না। অচিরেই এই ভিসা সেন্টারের সুফল পাওয়া শুরু করবে। ভিসা সাধারণত বিভিন্ন প্রকারের হয় যেমন ; স্টুডেন্ট ভিসা, কাজের ভিসা, ব্যবসা ভিসা, ভ্রমণ ভিসা, এক্সচেঞ্জ ভিজিট ভিসা, গৃহ কর্মী ভিসা, সাংবাদিক ভিসা, মেডিকেল ভিসা, ট্রানজিট ভিসা প্রভৃতি যা কুষ্টিয়া ভিসা সেন্টারের মাধ্যমে প্রাপ্তির কারণে লোকজনের দুর্ভোগ কমাতে সহায়ক হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মাহবুব উল আলম হানিফ, এমপি, কুষ্টিয়া-৩ ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়া, মো: সদর উদ্দিন খান, চেয়ারম্যান জেলা পরিষদ ও সভাপতি, জেলা আওয়ামীলীগ, মো: আজগর আলী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ কুষ্টিয়া।

এ ছাড়াও কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টার শুভ উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার H.E. Pranay Verma এর সহধর্মিণী Mrs. Manu Verma, Mr. Manoj Kumar, Assistant High Commissioner of India, Rajshahi, Second Secratary Mr. Vaibhav Gondane এবং Protocol officer Mr. Gyaneshwar Prasad Mishra প্রমুখ। এই দিন ভারতীয় হাই কমিশনার ও তার সফরসঙ্গী বৃন্দ কুষ্টিয়া জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদরর্শন করেন বিশেষকরে শিলাইদহ রবীন্দ্র কুঠির ও সেখানকার মিউজিয়াম পরিদর্শন শেষে “রবীন্দ্রসংগীত” উপভোগ এবং বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর মাজার ও লালন একাডেমি পরিদর্শন শেষে লালন আঁকড়ায় বসে আধ্যাত্মিক চেতনার বাউল গান “লালনগীতি” উপভোগ শেষে বিকাল সাড়ে ৫ টায় কুষ্টিয়া সার্কিট হাউস হতে রাজশাহী জেলার উদ্দেশ্যে রওনা করেন।