সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ব্রিফিং করলেন এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  ট্রেনিং সেন্টারে পাঠানোর পূর্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ব্রিফিং করলেন কুষ্টিয়া জেলার এসপি খাইরুল আলম

সোমবার (১ মে ২০২৩) বিকাল ৫টায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ট্রেনিং সেন্টারে পাঠানোর পূর্বে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এক ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত ব্রিফিং প্যারেডে অংশ গ্রহণ করেন। পুলিশ সুপার এ সময় ট্রেনিং সেন্টারে থাকাকালীন সময়ে অত্যন্ত আন্তরিকতার সহিত প্রশিক্ষণ গ্রহণ করার ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ কালে ডিসিপ্লিন মেনে প্রশিক্ষণ সংক্রান্ত সকল বিষয়াদি সময়মত প্রতিপালন করতে পারলেই ট্রেনিং খুব সহজ হয়। এ বছর যে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যদিয়ে কুষ্টিয়া জেলায় টিআরসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, সেটা মাথায় রেখে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে ভবিষ্যতে পুলিশিং কার্যক্রম করার ব্যাপারে পুলিশ সুপার নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি কুষ্টিয়া জেলা থেকে পুলিশে চাকুরি পাওয়া ৭৪ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) শুভকামনা জানান এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে তাদের করণীয় ও বর্জনীয় বিষয় সংক্রান্তে আলোচনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো: হাফিজুর রহমান (আরওআই), রিজার্ভ অফিস, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ ৭৪ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল প্রমুখ।