শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

মঠবাড়িয়ায় চাচার ধারালো অস্ত্রের কোপে ভাতিজী জখম, চাচী গ্রেপ্তার

ডেস্করিপোর্ট  পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের কোপে ভাতিজি মিনি আক্তার (২৫) গুরুতর জখম ও লাকী বেগম (৫১) নামে আরো একজন আহত হয়েছে।

এ ঘটনায় আহতের মা লাকী বেগম বাদি হয়ে রোববার রাতে দেবর কুদ্দুস হাওলাদার (৫০) ও তার স্ত্রী আসমা বেগম (৪৫) সহ ৫ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসমা বেগমকে গ্রেপ্তার করে সোমবার (৮ মে) আদালতে সোপর্দ করেন। এরা সকলেই উপজেলার ছোট শৌলা গ্রামের বাসিন্দা। লাকী বেগম ওই গ্রামের মৃত. আঃ রহমান হাওলাদারের স্ত্রী।

মামলা ও আহত সূত্রে জানা যায়, ছোটশৌলা গ্রামের বিধবা লাকী বেগমের সাথে তার দেবর কুদ্দুস হাওলাদারের জমি সংক্রান্ত দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শালিশ বৈঠকে বসাকে কেন্দ্র করে গত শনিবার রাতে বাক-বিতন্ডার এক পর্যায় কুদ্দুস ও তাদের দলবল লাকী বেগম ও তার মেয়ে মিমির ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের কোপে স্বামী পরিত্যাক্তা ও দুই সন্তানের জননী মিনি আক্তার ও তার মা লাকি বেগম আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্যান্যদের গ্রেপ্তারের পুলিশের চেষ্টা চলছে।