সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৫
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বরিশালে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বিএমপি উত্তর বিভাগের পক্ষ থেকে পুলিশের সতর্কবার্তা প্রচার

ডেস্করিপোর্ট  ঘূর্ণিঝড় ‘মোখা’মোকাবিলায় জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বিএমপি উত্তর বিভাগের এডিসি রুনা লায়লার নেতৃত্বে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করেছে পুলিশ।

রবিবার (১৪ মে) সকাল ১০ টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন বেলতলা, সায়েস্তাবাদ ও এয়ারপোর্ট থানা এলাকায় জনসাধারণের মাঝে সতর্কবার্তা প্রচার করা হয়।

এ সময় বিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা স্পিডবোট নিয়ে নদীতে ও নদীর পাড়ে অবস্থান রত জেলে পরিবার এবং জনসাধারণের সাথে কথা বলে তাদেরকে ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে আগাম সতর্কবার্তা প্রদান করেন।

এ সময় তিনি আরও বলেন, আপনাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় পুলিশ নিয়োজিত রয়েছে। দুর্যোগপ্রবণ এলাকায় পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় দুর্যোগপ্রবণ এলাকার সংশ্লিষ্ট পুলিশ ইউনিটে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। ‘মোখা’ সংক্রান্ত যেকোনও তথ্য ও সেবা গ্রহণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯ নম্বর অথবা নিকটস্থ থানা বা পুলিশ ইউনিট অথবা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এইচ আর মুকুল,বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল,এস আই সাইদুল ইসলাম সহ এয়ারপোর্ট ও কাউনিয়া থানার অন্যান্য পুলিশ সদস্যরা।