ডেস্করিপোর্ট বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (১৫ মে) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রইজ আহম্মেদ মান্নাকে আহবায়ক, মাইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহবায়ক করে গত বছর জুনে বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
উল্লেখ্য নৌকার কর্মীকে মারধরের ঘটনায় বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্নাসহ ১৩ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।
