বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৩:১৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মার্কিন ভিসানীতি পোশাক রপ্তানিতে প্রভাব ফেলবে না: বস্ত্রমন্ত্রী

ডেস্করিপোর্ট  পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, মার্কিন ভিসানীতি দেশের পোশাক রপ্তানিতে প্রভাব ফেলবে না। এখানে আমেরিকার প্রাইভেট সেক্টর ইমপোর্ট করে আর বাংলাদেশের প্রাইভেট সেক্টর এক্সপোর্ট করে। এখানে সরকারের কোনো ব্যাপার নেই।

রোববার দুপুরে ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য প্রদর্শনী মেলা-২০২৩ এর উদ্বোধনী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা প্রশাসনের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী পাট পণ্য মেলার আয়োজন করা হয়। মেলায় ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের ২২টি স্টল রয়েছে।

গোলাম দস্তগীর গাজী বলেন, পাটজাত পণ্য উৎপাদনে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। ঢাকায় কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা না করে মাঠপর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এজন্য ফরিদপুরে একটি আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।

মন্ত্রী বলেন, পাটজাত পণ্যের মার্কেটিংয়ে ভারত আমাদের চেয়ে একশ ভাগ এগিয়ে গেছে। আমরা অনেক বেশি পিছিয়ে রয়েছি। আমরা অনেক ভর্তুকিও দিচ্ছি।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব মো. আব্দুর রউফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের (পরিকল্পনা অনুবিভাগ) অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেন, পাট অধিদপ্তরের অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা প্রমুখ।