সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

“বাপাকা” বরিশাল জেলা কমিটি গঠন, সভাপতি প্রিন্স হাওলাদার, সেক্রেটারী কাইয়ুম

ডেস্করিপোর্ট  এস.বি.এম প্রিন্স হাওলাদারকে সভাপতি ও মো. কাইয়ুম হাওলাদারকে সেক্রেটারী করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন (বাপাকা) বরিশাল জেলা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার রাতে বাপাকা কেন্দ্রীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট বাপাকা বরিশাল জেলা কমিটির সভাপতি নির্বাচিত করেন ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এস.বি.এম প্রিন্স হাওলাদার ও সাধারন সম্পাদক মো. কাইয়ুম হাওলাদার।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো. শামীম, সরোয়ার হোসেন, মো. সাইফুল ইসলাম (সাজিদ), খাদিজা আক্তার সুমি ও মামুন হোসেন। যুগ্ন সাধারন সম্পাদক মো. নিয়ন, মো. নাজমুল আলম, মাহামুদ হাসান রাজু ও শংকর রায়। সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাসারী রুবেল, সহ সাংগঠনিক মো. আসাদুর রহমান (শান্ত), মো. কৌশিক ইসলাম, মো. শফিকুল ইসলাম, নাঈমুল ইসলাম। দপ্তর সম্পাদক মো. আরিফুর রহমান, কোষাধ্যক্ষ মো. কামরুল ইসলাম মৃদুল, সহ কোষাধ্যক্ষ মো. রাজীব সিকদার, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম সুজন, সহ প্রচার সম্পাদক শাহরিয়ার ইসলাম সম্রাট, মহিলা বিষয়ক সম্পাদক আফরিনা মোস্তফা, সহ মহিলা বিষয়ক সম্পাদক শাবানা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন নাঈম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সৌরভ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, সহ আইন বিষয়ক সম্পাদক মো. মামুন খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আলী আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান অভি, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক সৌরভ চক্রবর্তী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. তাওহীদুল ইসলাম, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম ও কার্য নির্বাহী সদস্য মেহেদী হাসান, রাকিব হোসেন।