মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৮
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

শশীভূষণ থানায় ওসি মিজানুর রহমানের বিদায় ও নবাগত ওসি এনামুল হকের যোগদান

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার শশীভূষন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারীর বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মো. এনামুল হক।

মঙ্গলবার রাতে শশীভূষণ থানার উদ্যোগে হলরুমে এ বিদায় ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চরফ্যাশন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

এসময় আরো বক্তব্য দেন-শশীভূষণ থানার বিদায়ী ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী, নবাগত ওসি মো. এনামুল হক, রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম পÐিত, চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সোহাগ, শশীভূষণ থানার সেকেন্ড অফিসার মো. সোলাইমান, এস আই সমেস আলী, শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি মো. তারেক পÐিত, কালের কন্ঠের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মো. কামরুল সিকদার প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন, রসুলপুর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলম পÐিত, সাংবাদিক মো. কামরুজ্জামান শাহীন, মো. হাসান লিটন, মো. হাওলাদার শাহাবুদ্দিন, হাফেজ নোমান ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগন।
নবাগত ওসি মো. এনামুল হক দীর্ঘদিন বিভিন্ন থানায় ও বাহিনীতে দায়িত্ব পালন করে মঙ্গলবার রাতে শশীভ‚ষন থানায় অফিসার ইন চার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

নতুন ওসি মো. এনামুল হক বলেন, শশীভ‚ষণ থানায় যোগদান করে আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার ঠিক রেখে শশীভ‚ষণকে একটি আদর্শ, নিরাপদ, মাদক ও জুয়া মুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি এসব কাজে সকলের সহযোগীতা কামনা করেছেন।
বিদায় ও যোগদান অনুষ্ঠানটি পরিচালনা করেন শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান।