মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:০৮
শিরোনাম :
বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে নৌকার প্রার্থী খোকনের ৩৫ দফা ইশতেহার ঘোষণা

ডেস্করিপোর্ট  উন্নয়নের ৩৫ দফা দিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন বরিশাল সিটি নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত।

বুধবার দুপুরে নগরের একটি কনভেনশন হলে সংবাদকর্মী ও সুধী সমাজের উপস্থিতিতে ওই ইশতেহার ঘোষণা করেন তিনি। নির্বাচিত হলে নগরের উন্নয়নে সম্ভব সব কিছু করার ঘোষণা দেন খোকন।

এদিকে আর মাত্র চার দিন পরই বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন। তাই শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় দিন রাত ছুটছেন প্রার্থীরা।

সকালে নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। বরিশালে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং সরকারের বিভিন্ন সংস্থা বিশেষ এক প্রার্থীর পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপনের গণসংযোগ শুরু হয় নগরের পলাশপুর এলাকা থেকে। হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীম তার গণসংযোগ শুরু করেন নগরের কাউনিয়া এলাকা থেকে। শান্তি ও উন্নয়নের স্বার্থে তাকে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করার পাশাপাশি নির্বাচনের পরিবেশ ক্রমেই জটিল হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।