সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের কমিটি গঠন,সভাপতি মেহেরুন নেছা,সেক্রেটারী ফারজানা বিনতে ওহাব

ডেস্করিপোর্ট  মেহেরুন নেছা কে সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব কে সেক্রেটারী করে বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৭ জুন) বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সুরাইয়া আক্তার এ কমিটি গঠন করে দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সাধারন সম্পাদক- সেলিনা আক্তার, দপ্তর সম্পাদক – গৌরী হালদার,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- নুসরাত জাহান, অর্থ সম্পাদক – নিলীমা মিত্র।

এর আগে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাত এর পক্ষে প্রচারনায় অংশ নেন বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সুরাইয়া আক্তার ও তার সহকর্মীরা।তারা নগরীর বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের পক্ষে ভোট চান।

এর আগে বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের পক্ষ থেকে নগরীতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বরিশাল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।

উল্লেখ্য নবগঠিত এ কমিটির সেক্রেটারী বাবুগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের বেইজ কমান্ডার মরহুম ওহাব খানের কন্যা।