সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২৮
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

আরেক দফা কমতে পারে ভোজ্যতেলের দাম

ডেস্করিপোর্ট  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ভোজ্যতেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। ঈদের আগে আরেক দফা তেলের দাম কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দাম কিছুটা কমিয়ে আনা হয়েছে। সয়াবিন তেলের দাম কমানো হয়েছে লিটারে ১০ টাকা, আর পাম তেলের দাম কমানো হয়েছে ২ টাকা করে।

এখন থেকে বোতলের সয়াবিন প্রতি লিটার বিক্রি হবে ১৮৯ টাকায়, খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৬৭ টাকায়। আর পাম তেলের দাম লিটারে দুই টাকা কমিয়ে ১৩৩ টাকায় বিক্রি হবে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম এখনও নিম্নমুখী জানিয়ে সচিব আরও বলেন, আমরা আশা করছি ঈদের আগে আরেক দফায় দাম কমাতে পারব।

নতুন এই দামের সুফল ভোক্তারা কবে থেকে পাবে–এমন প্রশ্নে সচিব বলেন, আগামী তিন দিনের মধ্যে ভোক্তারা এই দামে ভোজ্যতেল পাবেন।

তবে বৈঠকে উপস্থিত সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, নতুন দামের তেল ভোক্তা পর্যায়ে পৌঁছাতে পাঁচ দিন সময় লেগে যাবে।

এর আগে গত ৪ মে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা এবং বোতলের সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয় সে সময়। আর এছাড়া খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা।