সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:০৮
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বরিশাল সিটি নির্বাচন: ভোটকেন্দ্রের ভেতরেই কাউন্সিলর সমর্থকদের হাতাহাতি

ডেস্করিপোর্ট  বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরেই দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ২১নং ওয়ার্ডের গোরস্তান রোড মাদ্রাসা কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশালের ২১নং ওয়ার্ডের গোরস্তান রোড মাদ্রাসাকেন্দ্রের ভেতরেই ভোট দিতে আসা লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিব (রাজিব) এবং টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদের (মান্না) সমর্থকরা ভোট দিতে আসেন কেন্দ্রে। ভোটগ্রহণ শুরুর পর থেকেই দুই কাউন্সিলরপ্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদের (মান্না) সমর্থক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লাটিম মার্কার প্রার্থী ও তার স্ত্রী ভোটারদের জোর করে তাদের পক্ষে ভোট দেওয়াচ্ছেন। আমাদের কাউকে ঢুকতে দিচ্ছেন না। তারা আমাদের সন্ত্রাসী বলছেন। আমাদের বিভিন্নভাবে হুমকিও দিচ্ছেন।

লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিবের (রাজিব) স্ত্রী মৌসুমী কবির মৌ অভিযোগ করে বলেন, ‘টিফিন বক্সের প্রার্থী মাঠে নেই। সে ভোটারদের টাকার প্রলোভন দিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসছে। এইটার বাধা দেওয়ার জন্য আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমাদের লাইনেই দাঁড়াতে দিচ্ছে না। বলছে বের করে দেবে।

লাটিম মার্কার আরেক সমর্থক বলেন, সবাই জানে শেখ সাঈদ আহমেদ মান্না একাধিক মার্ডার ও অস্ত্র মামলার আসামি।

কেন্দ্রের ভেতরে হাতাহাতির পর কেন্দ্রের ভেতর থেকে উভয়পক্ষের সমর্থকদের বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পরেই এপিবিএন ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় কাউন্সিলের সমর্থকদের দূরে সরিয়ে দেয়।

এপিবিএন কর্মকর্তা দুলাল আহমেদ বলেন, এখানে ঝামেলা হচ্ছে— এমন খবর পেয়ে আমরা এসেছি। দুই কাউন্সিলরের লোকজনকে কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক। যে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।’