রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

জয়লাভ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন খোকন সেরনিয়াবাত

ডেস্করিপোর্ট  বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর ভোটার ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। সেই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তিনি।

আজ সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নগরীর সার্কিট হাউস এলাকায় নৌকার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে লিখিত বক্তব্য দেন আবুল খায়ের। তিনি বলেন, ‘বরিশালে বসবাসরত শান্তিপ্রিয় নগরবাসী। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ভোটে আমি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী সেই আকাঙ্ক্ষা আপনারা পূরণ করেছেন। আমি সর্বপ্রথম বাংলাদেশের মানুষের আসার প্রদীপ মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বরিশালের সাধারণ নাগরিক, ভোটার ও আমার দলীয় নেতা-কর্মী যারা নির্বাচনের সাথে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের জানাই কৃতজ্ঞতা।’

নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘নির্বচনী ইশতেহারের মাধ্যমে আপনাদের দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।’

খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১২৬ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৮৭ হাজার ৭৫২টি ভোট, নিকট প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীক পেয়েছে ৩৪ হাজার ৩৪৫টি ভোট।’