শনিবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১২
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইসলামিক পাঠক ফোরাম এর গ্রুপ মিটিং অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইসলামিক পাঠক ফোরাম এর গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসা সংলগ্ন মডেল মসজিদ পাঠাগার ইসলামিক পাঠক ফোরাম এর গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন টেংরাখালী দরবার শরীফের গদ্দিনসীন পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ নেয়ামুল হক, বিশেষ অতিথি ছিলেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসাইন, আলোচনা পেশ করেন অত্র মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ শহিদুল ইসলাম, মাওলানা মোঃ সায়েম আলোচনার শেষ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে ফিডব্যাক নেয়া হয়, আলোচ্য বিষয় ছিল “জ্ঞান অর্জনে বই পাঠের গুরুত্ব, নৈতিকতা ও প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায়”।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।মোনাজাত পরিচালনা করেন হযরত পীর সাহেব কেবলা।