বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা হ‌বে: হাইওয়ে পুলিশ

ডেস্করিপোর্ট  পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (হাইওয়ে পুলিশ প্রধান) মো. শাহাবুদ্দিন খান বলেছেন, এবারের ঈদে একটু ভিন্নমাত্রা আছে। এবার ঈদে পশুবাহী গাড়ি বেশি চলাচল করবে। মহাসড়ক সংলগ্ন ও অদূরেই পশুর হাট ব‌সে। এই চ্যালেঞ্জগুলো চিহ্নিত ক‌রে সমাধানের পথও ঠিক করা হ‌য়ে‌ছে। পশু হা‌টের ইজারাদারসহ স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন সকলে মিলে এবারও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা হ‌বে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ ও অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা ব‌লেন হাইও‌য়ে পু‌লিশ প্রধান মো. শাহাবুদ্দিন খান।

মো. শাহাবুদ্দিন খান বলেন, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন নিয়ে আমরা শুধু ঈদের আগে কাজ করি তা না। প্রতিনিয়ত এসব যানবাহন নিয়ে কাজ করে থাকি। প্রতিনিয়ত ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন ডাম্পিং করা হচ্ছে। মে মাসে এ রকম যানবাহনের বিরুদ্ধে ২৫ হাজার মামলা দেওয়া হয়েছে। এছাড়াও অনেক গাড়ি আটক করা হয়েছে। এসব ব্যবস্থার কারণে কিন্তু ঈদুল ফিতরের এ যাবতকালের স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়েছে। যানজট ও নিরাপদ ঈদ আমরা উপহার দিতে পেরেছি।

তি‌নি আরও ব‌লেন, ফিটনেসবিহীন রেজিষ্ট্রেশনবিহীন ও চালক‌দের লাইসেন্সসহ নানা অপরাধের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হচ্ছে। তারপরও ভালো গাড়ি যদি তাৎক্ষণিক বিকল হয় সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। সব মহাসড়কের যানবাহন মেরামতের ওয়ার্কশপের মালিকদের নম্বর আমরা রেখেছি। বিকল হওয়া গাড়ি যেন তাৎক্ষণিক চালু করা যায় সে বিষয় জোরদার করা হয়েছে। যে সব যানবাহন চালু করা যাবে।