রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দ্রুতই চালু হবে পায়রা বিদ্যুৎকেন্দ্র, কয়লা নিয়ে বন্দরে আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ

ডেস্করিপোর্ট  ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে নোঙর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা।

শুক্রবার (২৩ জুন) দুপুরের পর কয়লাবাহী জাহাজটি বন্দরের ইনার এ্যাংকরে নোঙর করেছে বলে নিশ্চিত করেছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান।

গত ১৭ জুন ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে পায়রা বন্দর উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। ১০ মিটার গভীরতার কয়লানাহী জাহাজটি লম্বায় ২০০ মিটার ও প্রস্থে ৩২ দশমিক ২৬ মিটার।

বৃহস্পতিবার রাতে জাহাজটি পায়রা বন্দরের ফেয়ার ওয়ে বয়ার কাছাকাছি আসলে রাতেই আউটারের উদ্দেশ্যে যাত্রা করে পায়রা বন্দর কর্তৃপক্ষের হারবার পাইলট ইয়াকুব আলম। শুক্রবার তিনি জাহাজটি নিয়ে পায়রা বন্দরের এসে পৌঁছান।

এছাড়া আগামী ১ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান জানান, পায়রা বন্দর দেশের গভীর চ্যানেল হলেও ১০ মিটার গভীরতার জাহাজটি সরাসরি তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়তে পারবে না। কারণ তাপবিদ্যুৎকেন্দ্রের জেটির চ্যানেলের গভীরতা সাড়ে ৮ থেকে ৯ মিটার। এ কারণে লাইটার জাহাজের মাধ্যমে পাঁচ থেকে সাত হাজার মেট্রিক টন কয়লা খালাসের পর জাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল হয়ে তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভেড়ানো হবে। আগামীকাল শনিবার জাহাজ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা খালাস শুরু হতে পারে।