বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৬
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ডেমরায় ক্রেনের দড়ি ছিঁড়ে ৩ শ্রমিকের মৃত্যু

ডেস্করিপোর্ট  রাজধানীর ডেমরার ডগাইর পূর্ব পাড়া মদিনা বাগ কোদালদিয়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ওপর থেকে পড়া ক্রেনের চাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। নিহত ৩ শ্রমিক হলেন-মিজান (৩০), মোস্তফা (৪২) ও জাফর (৫০)।

শনিবার (২৪ জুন) বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, নির্মাণাধীন ভবনের সাততলায় ঢালাইয়ের উপকরণ সিমেন্ট, বালুসহ মালামাল ক্রেনের সাহায্যে ওপরে ওঠানো হচ্ছিল। মালামাল নিয়ে যখন মাঝপথে যায়, তখন রশি ছিঁড়ে ক্রেনটি নিচে পড়ে যায়। তখন সেটি ভবনের নিচে থাকা শ্রমিকের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

তিনি আরও জানান, একটি নির্মাণাধীন ভবনে কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।