বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে সেইন্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের লেট্রিন স্থাপন কাজের শুভ উদ্বোধন

ডেস্করিপোর্ট  বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের লেট্রিন স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ জুন) সকালে জার্মান দাতা সংস্থা জিআইজেড এর আর্থীক ও কারিগরি সহায়তায় এবং সেইন্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ইউএমআইএমসিসি প্রকল্পের লেট্রিন স্থাপনের কাজের শুভ উদ্বোধন করেন বিসিসি ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কেফায়েত হোসেন রনি এবং ৪, ৫, ও ৬নং ওয়ার্ড (সংরক্ষিত মহিলা কাউন্সিলর) আলম তাজ।

উদ্বোধনের সময় এলাকার সাধারন জনগনসহ সিডিসি লিডার এবং অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ সেইন্ট-বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৬টি স্লামে পরিক্ষামুলকভাবে কমুনিটি লেট্রিন স্থাপনের কাজ শুরু করেছে।

স্লামগুলো হল মোহাম্মাদপুর, রসুলপুর, কলাপট্টি, ৫নং গুচ্ছোগ্রাম, ৪নং গুচ্ছগ্রাম, রাজ্জাক কলোনি এবং সামরতা স্লাম। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো স্লাম এলাকার মানুষকে স্বস্থ্য সম্মত লেট্রিন ব্যবহারে সচেতন করা এবং সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করা। কাউন্সিরদ্বয় উদ্বোধনী অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে বলেন আপনারা এই লেট্রেনের যথাযথ ব্যবহার করবেন এবং প্রত্যেকে এই মহতি কাজে সহযোগিতা করবেন যাতে আগামীতে এই প্রকল্প আরো ব্যপকভাবে কাজ করতে পারে। এ সময় সেইন্ট-বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন মো: তরিকুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী এবং শিশির বৈরাগী ও ইয়াসমিন জাহান (ওয়াস ফেসিলেটর)