বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫৭
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজে পুনরায় বিস্ফোরণ

ডেস্করিপোর্ট  ঝালকাঠি সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজ থেকে পেট্রোল অপসারণের সময় পুনরায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণে জাহাজের তেলের ট্যাঙ্ক ফেটে তেল নদীতে ছড়িয়ে পরছে।

আহতরা হলেন ঝালকাঠি পুলিশ লাইনের এসআই আব্দুল হাকিম (৪৯), কনস্টেবল পলাশ মোল্লা (২৫), কনস্টেবল সওকত (২৩) ও কনস্টেবল মনির (৩০), বরিশাল নৌ পুলিশের সদস্য মো. সিদ্দিক (৪৯), এটিএসআই হেলাল উদ্দিন (৪৫), সাগর নন্দিনী-৪ জাহাজের স্টাফ শরিফ উল্লাহ্ (৪০) ও বাবুর্চি কাইয়ুম (৩২), ঝালকাঠি সদর থানার ওসি মো. কাওসার (২৮) এবং ঝালকাঠি সদর থানার এএসআই গনেশ (৪২)।

বরিশাল নৌ পুলিশের সদস্য মো. সিদ্দিক বলেন, প্রথমে সাগর নন্দিনী-২ জাহাজের সামনের অংশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সঙ্গে সঙ্গে পেট্রোল অপসারণের জন্য আসা অপর জাহাজ সাগর নন্দিনী-৪ এ আগুন লেগে যায়। জাহাজের ওপরে ৪-৫ জন স্টাফ ছিল। তারা কী অবস্থায় আছে তা দেখার আগেই আমরা আহত হই। আমরা ওই জাহাজের পাশে আলাদা একটি ট্রলারে ছিলাম।

বিআইডব্লিউটি’র যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ নির্ভীকের কমান্ডার মো. সেলিম বলেন, বিআইডব্লিউটি’র চেয়ারম্যানের নির্দেশে উদ্ধারকারী জাহাজ নির্ভীক ঝালকাঠিতে আনা হয়। আমাদের এ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে, যতক্ষণ পর্যন্ত ডুবন্ত অংশটি ওপরে উঠাতে না পারি। অংশটি ওঠানোর পরে তার ভেতরে যদি কোনো মৃতদেহ না পাওয়া যায় তাহলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধারের পর স্বজনদের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, বিকালে জাহাজে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে বরিশাল থেকে বিশেষ নৌযান ঝালকাঠির দিকে রওয়ানা হয়েছে। আগুনের ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করে নদীতে ছড়িয়ে পড়েছে। বরিশাল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবেই কাজ করবো। এই বিস্ফোরণে জাহাজ ফেটে জ্বালানি নদীতে বেড়িয়ে এসেছে। জাহাজটি ধীরে ধীরে নদীতে তলিয়ে যাচ্ছে।