শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৪
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

বিএনপি-জামায়াতরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে: আইনমন্ত্রী

ডেস্করিপোর্ট  বিএনপি-জামায়াতরা দেশকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনারা আপনাদের স্ব-স্ব অবস্থান থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি-জামায়াতকে প্রতিহত করবেন।

সোমবার বিকালে আখাউড়া উপজেলা মিলনায়তনে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এমন মন্তব্য করেন।

এ সময় আনিসুল হক বলেন, আমরা যারা আওয়ামী লীগ করি, যারা আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর আদর্শের সন্তান-তারা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, আমরা চাই জননেত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সেই সোনার বাংলা আমরা গড়তে চাই। আর এ সোনার বাংলা গড়ার পথে যারা বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে আমরা জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করব ইনশাআল্লাহ।

ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে আইনমন্ত্রী আনিসুল হক তার নির্বাচনী এলাকা আখাউড়া ও কসবা উপজেলাসহ দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিকুল ইসলাম, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।