বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৬
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

ডেস্করিপোর্ট  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ১০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি বদলি আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রশাসনিক কাজের সুবিধার্থে তাদের বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাহিদুল ইসলাম।

বদলি আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবযোগদানকৃত উপসচিব অপূর্ব কুমার মন্ডলকে আনসার-১ শাখায় এবং আনসার-১ শাখার উপসচিবকে এম সালাহউদ্দিনকে মেডিক্যাল-১ শাখায় বদলি করা হয়েছে।

অন্য আদেশে জানানো হয়েছে, রাজনৈতিক-৫ শাখার ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুল ইসলামকে আইন অধিশাখা, সীমান্ত-৩ এর কম্পিউটার অপারেটর গনেশ চন্দ্র মন্ডলকে রাজনৈতিক-৫ শাখা, রাজনৈতিক-৪ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জিহাদ মৃধাকে এনটিএমসি-১ শাখা, এনটিএমসি-১ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হাসান সরকারকে রাজনৈতিক-৪ শাখা, রাজনৈতিক-৬ শাখার অফিস সহায়ক নবায়ন চন্দ্রকে রাজনৈতিক-৪ শাখা, রাজনৈতিক-৪ শাখার অফিস সহায়ক মোছা. বেবী নাজমীনকে আইন-২ শাখা, প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক আল আমিনকে রাজনৈতিক-৬ শাখা এবং আইন-২ শাখার পুলিশ সদস্য খন্দকার ইদ্রিস আলীকে প্রশাসন-১ শাখায় বদলি করা হয়েছে।