মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৪৮
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশালে এপিবিএন পুলিশের অভিযানে ১টি গাঁজা গাছ সহ মাদক ব্যাবসায়ী আটক

ডেস্করিপোর্ট  বরিশালের কাজীরহাট থানার কাদিরাবাদ গ্রামে এপিবিএন পুলিশের অভিযানে একটি গাঁজা গাছ সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।

আটক মাদক ব্যাবসায়ী বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ভংগা গ্রামের মৃত আবুল হোসেন হাওলাদারের ছেলে মোঃ নিয়াজ মোরশেদ জামাল (৪৩)।

বরিশাল এপিবিএন পুলিশ সূত্রে জানাগেছে,সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে এপিবিএন পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় হাওলাদার ব্রিকস ফিল্ডের গরুর খামারের পূর্ব পাশে নিচু জমির পাড় থেকে একটি গাঁজা গাছ সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।গাঁছটির অবৈধ বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা।

আটক মাদক ব্যাবসায়ী মোঃ নিয়াজ মোরশেদ জামাল এর বিরুদ্ধে কাজীরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।