মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ৪:২৩
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশালে জিআইজেড-এর আয়োজনে উন্নয়ন সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  বরিশালে জিআইজেড-এর আয়োজনে উন্নয়ন সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুলাই) জিআইজেড-এর আয়োজনে বরিশালে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে অভিজ্ঞতা বিনিময় এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কাজী জাহাঙ্গীর কবির, নির্বাহী পরিচালক সেইন্ট-বাংলাদেশ, বরিশাল।

সভার মুল বিষয় নিয়ে আলোচনা করেন সন্ধীপ মন্ডল, এ্যাডভাইজার, জিআইজেড-বাংলাদেশ। বরিশালের সেইন্ট-বাংলাদেশ এর প্রশিক্ষন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভার মুল উদ্দেশ্য ছিল বরিশালে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থার চলমান কার্জক্রম নিয়ে আলোচনা এবং একে অন্যকে কিভাবে সাহায্য করতে পারে তা জানা। অন্য দিকে একই কাজে যাতে ওভার ল্যাপিং না হয় সে বিষয়ে আলোচনা ও পরামর্শ গ্রহন করা। আজকের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রহিমা সুলতানা কাজল, নির্বাহী পরিচালক, আভাস, হাসিনা বেগম নিলা, নির্বাহী পরিচালক, শুভ, জাহানারা বেগম স্বপ্না, নির্বাহী পরিচালক, সিডিএস, জনাব আনিছুর রহমান, নির্বাহী পরিচালক, সান-এইড, জনাব মনিরুজ্জামান, নির্বাহী পরিচালক, এইড অর্গানাইজেসন, জনাব আল-আমীন, বিভাগীয় প্রধান, সেইভ দ্যা চিলড্রেন, বরিশাল, ব্র্যাক প্রতিনিধি, রেডক্রিসেন্ট প্রতিনিধি এবং সততা ডেভেলপমেন্ট সোসাইটি প্রতিনিধি।