বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

যুবতীদের প্রেমের ফাঁদে ফেলে কৌশলে নগ্ন ভিডিও, সেই লম্পট আকাশ গ্রেফতার

ডেস্করিপোর্ট  বরিশালে যুবতীদের প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ফুসলিয়ে নগ্ন ভিডিও সংগ্রহকারী প্রতারক চক্রের সদস্য সেই লম্পট আকাশ সরদার (২১)কে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

গ্রেফতারকৃত আকাশ সরদার(২১)বরিশাল নগরীর মুন্সি গ্রেজ সংলগ্ন অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা ও বরিশাল টেকনোক্রাটস পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার ডিপার্টমেন্ট এর পঞ্চম পর্বের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা।

এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানান,অভিযুক্ত লম্পট আকাশ সরদার (২১) গাজীপুরের এক যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ফুসলিয়ে নগ্ন ভিডিও সংগ্রহ করে তার কাছে টাকা দাবী করে এবং টাকা না দিলে উক্ত নগ্ন ভিডিও ফেসবুকে ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ সময় ভিকটিমকে ভয় দেখিয়ে দুই ধাপে মোট ৩ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে। পরে আরও টাকার জন্য হুমকি দেয়। এ পর্যায়ে টাকা না পেয়ে সেই নগ্ন ভিডিও ভিকটিমের ভাই ও বান্ধবীদের মেসেঞ্জারে পাঠায়। পরে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম টিম জাতীয় জরুরী সেবা ১৯৯ সাইবার থেকে অভিযোগ পেয়ে কাজ শুরু করে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার বিকালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল এর কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা এর নির্দেশনায়, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড ইন্টেঃ) উজ্জ্বল কুমার দে এর সার্বিক সহযোগীতায় এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ মোঃ ফয়সাল আহমেদ এর নেতৃত্বে এসআই (নিঃ) হারুন অর রশিদ সহ বরিশাল এর সাইবার ক্রাইম টিম অভিযুক্ত আকাশ সরদাকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করে।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল এর কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা আরও জানান তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯ এবং পর্ণগ্রাফি আইনে গাজীপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।