রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে যাত্রীবাহি বাস ও ট্রলির সংঘর্ষে নিহত ২

শামীম আহমেদ  বরিশাল-ঢাকা মহাসড়কের ছয় মাইল এলাকায় যাত্রীববাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরো চারজন।

শনিবার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে বরিশালের বাবুগঞ্চে উপজেলার ছয়মাইলস্থ ইউনিক পেট্রোল পাম্প সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শরিা জানান, ঢাকা থেকে বরিশাল শহরের দিকে আসা গুনগুন ট্রাভেলস এর যাত্রীবাহি বাসের সাথে বাবুগঞ্জ উপজেলার মানিককাঠির উদ্দেশ্যে যাওয়া ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ট্রলির হেলপার (চালকের সহকারী) ও বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার বাসিন্দা মোঃ নাদিমের মৃত্যু হয়।

অপরদিকে এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক এয়ারপোর্ট থানাধীন কলসগ্রামের বাসিন্দা কালাম হোসেনের ছেলে ও ট্রলি চালক এমদাদুল হক (৩২) কে মৃত ঘোষনা করেন।

বাকী ৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ট্রলি চালক এমদাদকে মৃত ঘোষনা করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় ৪ জন চিকিৎসাধীন রয়েছে।

এদিকে বাসের কোন যাত্রী আহত হয়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসের চালক ও সহকারী পালিয়েছেন। তবে বাস ও ট্রলি আটক করা হয়েছে।