বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১:১৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবী,২ প্রতারক আটক

ডেস্করিপোর্ট  বরিশালে স্বামীর সাথে সম্পর্ক ঠিক করে দেয়ার কথা বলে প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবী করায় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতরা হলো বরিশাল এয়ারপোর্ট থানাধীন বাদলা গ্রামের মৃত লিটন খান এর ছেলে মোঃ শাকিব খান (২৪) এবং একই গ্রামের মৃত শাহ জাহান বেপারীর ছেলে মোঃ খলিল বেপারী (৩৫)।

শনিবার (১৫ জুলাই) রাত ৯ টায় বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা।

এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানান,গত কয়েক মাস ধরে প্রবাসী বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা জনৈক প্রবাসী মহিলার সাথে বাংলাদেশে থাকা তার স্বামী রাকিবের সাথে দাম্পত্য কলহ চলে আসছিল। উক্ত মহিলার শশুর বাড়ী এয়ারপোর্ট থানাধীন এলাকার মাধবপাশা বাজার সংলগ্ন বাদলা গ্রামে। প্রবাসী মহিলা তার পারিবারিক কলহ মিটমাট করার জন্য আসামী সাকিব এর সাহায্য চান। আসামী সাকিব ভিকটিমের স্বামীর সাথে তার সম্পর্ক উন্নয়নের সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ভিকটিমের অশ্লীল দৃশ্য ভিডিও কলে ধারণ করে এবং রেকর্ড করে। পরে উক্ত রেকর্ড অপর আসামী খলিলের মাধ্যমে প্রবাসী মহিলাকে পাঠিয়ে দিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে।এদিকে ভিকটিম অশ্লীল ভিডিও এবং টাকা চাওয়ার রেকর্ড সংরক্ষন করে তার বোনের স্বামী সোলাইমান এর কাছে আইনগত সহায়তার জন্য পাঠায়। ভিকটিমের বোনের স্বামীর অভিযোগের ভিত্তিতে এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা এর নির্দেশনায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড ইন্টেঃ) উজ্জ্বল কুমার দে এর সার্বিক সহযোগীতায় এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ মোঃ ফয়সাল আহমেদ এর নেতৃত্বে সাইবার ক্রাইম টিম এবং অপারেশনাল টিম শনিবার বিকালে মাধবপাশা এলাকা থেকে আসামী মোঃ শাকিব খান (২৪) ও মোঃ খলিল বেপারী (৩৫) কে আটক করে।

এ সময় তিনি আরও জানান,অনুসন্ধানে জানা গেছে আসামী সাকিব উক্ত ভিডিও স্কীন রেকর্ডিং এর মাধ্যমে ধারন করে। এই ভিডিওটি আসামী সাকিব এর কাছ থেকে আসামী খলিল তার অ্যান্ড্রয়েট মোবাইলে নেয়। খলিল তার অ্যান্ড্রয়েট মোবাইলের ইমো থেকে প্রবাসী মহিলার ব্যক্তিগত ইমো নাম্বারে পাঠায়। এই ভিডিও দেখিয়ে উক্ত আসামীদ্বয় সহ আরেক পলাতক আসামী রুবেল ধাপে ধাপে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা আরও জানান, এ বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।