মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মেঘনায় তলা ফেঁটে অর্ধনিমজ্জিত কার্গো জাহাজ

শামীম আহমেদ  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া সংলগ্ন মেঘনা নদীতে তলা ফেঁটে দুর্ঘটনার কবলে পরেছে একটি মালবাহী কার্গো জাহাজ।

রোববার (১৬ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে অর্ধনিমজ্জিত জাহাজের নাবিক-ক্রুসহ ১২ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল জানান, সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে ঢাকা থেকে খুলনার মংলার উদ্দেদ্যে যাচ্ছিলো প্রিমিয়াম-৫ নামের একটি মালবাহী কার্গো জাহাজ। বেলা সাড়ে ১১ টার দিকে উলানিয়া জমিদার বাড়ি খাল সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে জাহাজের পেছনের অংশের তলা ফেঁটে ভেতরে পানি উঠতে থাকে।

তিনি আরও জানান, এসময় কোষ্টগার্ড দক্ষিণ জোনের কালিগঞ্জ স্টেশনের একটি টহল টিম দুর্ঘটনাস্থলের কাছাকাছি নদীতে টহল দিচ্ছিলো। তারা বিষয়টি দেখে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে জাহাজের নাবিক-ক্রুসহ ১২ জনকে উদ্ধার করেছে। বর্তমানে জাহাজটি ওইস্থানের ডুবোচরে আটকে গিয়ে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে।

নৌ-পুলিশের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ ফাঁড়ির এসআই আসাদুল আল গালিব বলেন, ডুবোচরের সাথে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেঁটে ধীরে ধীরে পানি প্রবেশ করতে থাকায় বর্তমানে সেই অংশ নিমজ্জিত হয়।

তিনি আরও বলেন, বর্তমানে জোয়ারের পানি ঢুকে জাহাজটির সামনের অংশ দেখা দেখা গেলেও পেছনের অংশ নদীর পানিতে তলিয়ে রয়েছে। বিষয়টি জাহাজ কোম্পানিকে জানানোর পর তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।