মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ভোলায় ১৩২৫ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ভোলা প্রতিনিধি  ভোলায় ১৩২৫ পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুলাই) সকাল সোয়া ৮ টার দিকে ভোলা সদর উপজেলার প‚র্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর থেকে তাকে আটক করা হয়।

আকটকৃত মো. হেলাল উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুব পালং রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের মোঃ হোসেন আহম্মদের ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নিঃ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার প‚র্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চঘাটে অভিযান চালিয়ে পল্টনের উপর থেকে মো. হেলাল উদ্দিন নামের এক রোহিঙ্গা যুবককে ১৩২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।