সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৫
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

ডেস্করিপোর্ট  স্ত্রীর সঙ্গে বনিবনা’ না হওয়ায় লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী স্বামীকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে মেঘনা নদীর মল্লিকপুর লালবয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে বিষয়টি সোমবার নিশ্চিত করে জানিয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই আসাদুল হক গালিব।

উদ্ধার হওয়া মোহাম্মদ মনির (২৫) ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের আসুলী গ্রামের মৃত জাফরউদ্দিনের ছেলে।

এসআই গালিব বলেন, রাত সাড়ে ১১টার দিকে মেঘনা নদীর লালবয়া এলাকার জেলেরা জানায় এক ব্যক্তি বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করছে।

খবর পেয়ে কালিগঞ্জ নৌ-ফাঁড়ির এসআই ওমর ফারুক গিয়ে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মনির লালমোহন থেকে ঢাকাগামী এমভি গ্লেরী অব শ্রীনগর-৭ লঞ্চে ঢাকা যাচ্ছিলেন।

তাকে উদ্ধার করা এসআই ওমর ফারুক বলেন, মনির প্রথমে পা পিছলে নদীতে পড়ে যাওয়ার কথা বললেও তার মা বিবি হাজেরা এলে ভিন্ন কথা বলেছেন।

মনির তার মায়ের সামনে জানিয়েছে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হয় না। তাই আত্মহত্যা করতে লঞ্চ থেকে সে নদীতে ঝাঁপ দিয়েছিল।

এসআই ওমর ফারুক আরও বলেন, ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক মনিরকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।