মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৪৭
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশালের বাবুগঞ্জে শাশুড়ির লাশ দাফনে পুত্রবধুর বাঁধা

ডেস্করিপোর্ট  বরিশালে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শাশুড়ীর লাশ দাফনে পুত্রবধুর বাঁধা দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ জুলাই) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের খান বাড়ির বাসিন্দা আনোয়ারা বেগম (৮৫)এর সোমবার ভোরে নিজ বাড়িতে মৃত্যু হলে তার বড় ছেলে রহিম খানের স্ত্রী অবৈধ ভাবে পারিবারিক জমি দখল করে এবং মৃত আনোয়ারা বেগমের লাশ দাফনে বাঁধা দেয় এবং যারা লাশ দাফন করতে আসা স্থানীয়দের উপর হামলা করে যেখানে মৃতের ছেলের বউয়ের কোন জমি নেই। পরে থানা থেকে পুলিশ এসে পুত্রবধুকে সরিয়ে দেয়।

সোমবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘক্ষণ দেন দরবার শেষে স্থানীয় এলাকাবাসী, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও থানা পুলিশের মধ্যস্থতায় সাময়ীক সমাধান শেষে দুপুরে মৃতের লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

ভুক্তভোগী পরিবারে ও এলাকাবাসিরা বলেন,সব কিছু মৃত আনোয়ারা বেগমের পক্ষে থাকার পরেও তার পৈতৃক সম্পত্তি পুত্রবধু জবর দখল করে রেখেছে।

বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মুন্ড ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মৃত আনোয়ারা বেগমের দুই ছেলের মাঝে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে মৃতকে যথাযথ মর্যাদায় দাফন করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।