মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ৯:১৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে এক দফা দাবীতে বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত

শামীম আহমেদ  কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান, বরকত উল্লাহ ভুলু বলেন, এই অবৈধ ভোট চোর শেখ হাসিনা ও নির্বাচন কমিশনার ক্ষমতায় থাকাকালীন সময়ে এদেশে সুষ্ঠ নির্বাচন হবে না।

আজকে আমাদের এই পদযাত্রা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। দেশে কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় বসে দেশের সম্পদ, টাকা লুঠপাটের রাজত্ব কায়েম করেছে।

আজ তারা সিঙ্গাপুরে আওয়ামী পরিবারের সংসার গড়ে তুলেছে। এই অবৈধ সরকার দেশের সকল প্রশাসনকে দলীয় করার মাধ্যমে ধ্বংশ করে দিয়েছে।

তিনি আরো বলেন শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে দেশের কৃষক তিনমন ধান বিক্রি করে একমন চাল কিনতে পারছে না।

আজ মঙ্গলবার (১৮ই,জুলাই) সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে অস্থায়ী মঞ্চে এক দফা এক দাবী শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ব প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় পদযাত্রা সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল প্রমুখ।

এর পূর্বে মহানগরের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, মহানগর মহিলাদল,মহানগর শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দল,যুবদল,ছাত্রদল সহ বরিশাল উত্তর জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যানার,প্লেকার্ড সহ পদযাত্রা কর্মসূচিতে অংশ গ্রহন করে।

পরে দলীয় কার্যলয় থেকে পদ যাত্রা শুরু করে সদররোড,আলেকান্দা পুলিশ লাইন সড়ক,আমতলা সড়ক ও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক হয়ে বান্দরোডস্থ চাদমারি প্রায় তিন কিলোমিটার পথ হেটে পদযাত্রা কর্মসূচি পালন করার মাধ্যমে কর্মসূচি শেষ করে।

অন্যদিকে বরিশাল দক্ষিন জেলা বিএনপির আয়োজিত পদযাত্রা শেষে দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিনের সভাপতিত্বে দলীয় কার্যলয় সম্মুখে কর্মসূচির প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহা সচিব এ্যাড,মজিবর রহমান সরোয়ার বলেন, শেখ হাসিনা বিচার বিভাগকে দলীয়ভাবে ধ্বংশ করেছে।

দেশের মানুষ আজ আইনের ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন এই সরকার তিস্তার পানি আনতে পারেনি আরো উল্টা তিনি দিয়ে এসেছেন। সরোয়ার আরো বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় বসে একদলীয় শাষন ব্যবস্থার মাধ্যমে দেশের জনগণের সাথে প্রতিহিংসা পরায়ন ব্যবহার করছে।

এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুর রহমান, কেন্দ্রীয় বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন।

এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের কাশিপুরের চৌমাথা বরিশাল-ঢাকা মহসড়ক থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেন।

দক্ষিণ জেলা বিএনপি প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দেয়ে পদযাত্রা কর্মসূচি পালন করে। এসময় বিএনপি চেয়ারপার্সনের কারা বন্দি ডামি ডিসপ্লে সহ বিভিন্ন ব্যানার,ফেস্টুন,প্লেকার্ড বহন করে শেখ হাসিনার পদত্যাগ দাবী করে মহু মহু শ্লোগানে বরিশাল শহরকে মিছিল ও শ্লোগানের শহর পরিনত করে।

এছাড়া এক দফা দাবী ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে গণতন্ত্র মঞ্চ বরিশাল জেলা শাখা কমিটির আহবায়ক দেওয়ার আব্দুর রসিদ নিলুর নেতৃত্বে নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টারমিনাল এলাকা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু তারাও নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয় এসে েেশষ করে।