সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

বরিশালে কৃষকদের দাবী বাস্তবায়নের দাবীতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

ডেস্করিপোর্ট  ভোলায় প্রাপ্ত গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে বৃহত্তর বরিশালে সরবরাহ করতে হবে, নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান ও ভাঙ্গনের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ সহ পূর্ণবাসন,প্রত্যেক ইউনিয়নে কৃষকদের উৎপাদিত পণ্যের ক্রয় কেন্দ্র স্থাপন করে পঁচনশীল পণ্যের জন্য হিমাগার নির্মাণ করা ও ষাটর্ধো বয়সের কৃষক-ক্ষেত মজুরদের জমাবিহীন পেনশন চালু করা এবং কৃষকদের দাবী বাস্তবায়নে সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান করেছে জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা শাখা কমিটি।

মঙ্গলবার (১৮ই,জুলাই) সকাল সাড়ে ১১টায় সমাবেশ ও মিছিল সহকারে জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করে জাতীয় কৃষক সমিতির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল ওয়াকার্স পার্টির জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু,জাতীয় কৃষক সমিতির বরিশাল জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড.টিপু সুলতান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর আগে নগরীর ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।