সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৫
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

বরিশালে জিআইজেড কর্তৃক জলবায়ু অভিবাসী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যবসায়িক উপকরণ বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশালে জিআইজেড কর্তৃক জলবায়ু অভিবাসী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যবসায়িক উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বরিশাল জেলা সমাজসেবা কমপ্লেক্সে জিআইজেড-বাংলাদেশ কর্তৃক ১০৫ জন জলবায়ু অভিবাসী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ ব্যবসায়িক উপকরন বিতরন করা হয়।

বর্তমানে বরিশাল নগরে বাস্তবায়াধীন ইউএমআইএমসিসি ও ইউএমএমএল প্রকল্পের আওতায় ইতোপুর্বে বরিশাল নগরে বসবাসরত জলবায়ু অভিবাসী দরিদ্র এবংনারীদের মধ্যে ৪৫০ জনকে উদ্যেক্তা উন্নয়ন প্রশিক্ষন প্রদান করা হয়। তাদের মধ্যে প্রথম পর্যায়ে ২৬৫ জন প্রশিক্ষন গ্রহিতাকে ব্যবসায়ীক উপকরন প্রদান করা হয়েছিল।

বৃহস্পতিবার ২য় পর্যায়ে আরো ১০৫ জনকে তাদের চাহিদা মোতাবেক ব্যবসায়ীক উপকরন বিতরন করা হয়।

ব্যবসায়ীক উপকরণ বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম আক্তারুজ্জামান তালুকদার, উপ-পরিচালক,জেলা সমাজ সেবা কার্যালয়,বরিশাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোহিনুর বেগম, কাউন্সিলর, বরিশাল সিটিকর্পোরেশন, কাজী জাহাঙ্গীর কবির, নির্বাহী পরিচালক, সেইন্ট-বাংলাদেশ, বরিশাল, ফ্রান্সিস বেপারি, আঞ্চলিক পরিচালক, কারিতাস বাংলাদেশ। সন্দ্বীপ মন্ডল, এডভাইজার, জিআইজেড-বাংলাদেশ।

প্রধান অতিথি তার বক্তেব্যে জিআইজেড-বাংলাদেশকে ধন্যবাদ জানান দরিদ্র জনগোষ্ঠীকে ব্যবসায়ীক প্রশিক্ষন ও ব্যবসায়ীক উপকরণ বিতরণ করার জন্য। আর যারা ব্যবসায়ীক উপকরণ পেয়েছেন তাদেরকে যত্নসহকারে এই উপকরণ ব্যবহারের পরার্মশ প্রদান করেন এবং জীবর যাত্রার মান উন্নয়নের জন্য উপকরণগওলো কাজে লাগানো পরামর্শ দেন। চলমান প্রকল্পটি জার্মান সরকারের সহায়তায় এবং বাংলাদেশ সরকারের অনুমোদিত ও জিআইজেড-বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন রয়েছে।