সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

বরিশালে বকেয়া বেতনের দাবিতে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিকদের সড়ক অবরোধ

ডেস্করিপোর্ট  বরিশাল সোনারগাঁও টেক্সটাইলে লে-অফ ঘোষনা করাকে অযৌক্তিক উল্লেখ করে তা প্রত্যাহার ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

গতকাল রবিবার(২৩ জুলাই) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

ঘন্টাব্যাপী এই সড়ক অবরোধের ফলে বরিশাল-পটুয়াখালী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে পথচারী ও সাধারন মানুষ।

এ সময় শ্রমিকদের দাবির সাথে একাত্বতা প্রকাশ করে সড়ক অবরোধে অংশ নিয়ে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য সন্তু মিত্র, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান প্রমুখ।

এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের করা দাবির বিষয়ে সোনারগাঁও টেক্সটাইলের মহা ব্যবস্হাপক মোঃ শামীম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) মোঃ ফজলুল করিম ফজলু ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়।
আলোচনা শেষে মহা ব্যাবস্হাপক মোঃ শামীম আগামী ১লা আগস্ট কারখানা খোলা ও বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।