সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২৯
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

বরিশালে বসুন্ধরা হাউজিং এলাকাবাসীর পক্ষ থেকে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বাহারকে সংবর্ধনা

ডেস্করিপোর্ট  বরিশাল সিটি কর্পোরেশন এর ২৩ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর এনামুল হক বাহারকে বসুন্ধরা হাউজিং এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার (২৩ জুলাই) বিকালে বিসিসি ২৩ নং ওয়ার্ড রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এলাকাবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত কাউন্সিলর এনামুল হক বাহারকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার বলেন,আমাকে জনগনের সেবক হিসেবে পুনরায় কাউন্সিলর নির্বাচিত করায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।আপনাদের আস্থা ও ভালবাসা নিয়ে আমি এ ওয়ার্ডটিকে সুন্দর ভাবে সাজাতে চাই।আপনারা আমার পাশে থেকে আমাকে অনুপ্রেরণা দিবেন এটাই আমার প্রত্যাশা।

এ সময় বসুন্ধরা হাউজিং এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।