রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হাইওয়ে পুলিশে যোগদান করলেন এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  হাইওয়ে পুলিশে যোগদান করলেন কুষ্টিয়া জেলার এসপি মোঃ খাইরুল আলম।

সোমবার (২৪ জুলাই) অপরাহ্নে তিনি হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টারে যোগদান করেন। এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো: শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)কে ফুলেল শুভেচ্ছা জানান এসপি মোঃ খাইরুল আলম।

এর আগে বিগত ২৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে কুষ্টিয়া জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ খাইরুল আলম। কুষ্টিয়া জেলায় তিনি অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা বিধান সহ বিভিন্ন ভাবে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

এছাড়াও তিনি করোনা কালে হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও সাধারন মানুষের মাঝে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেন। অতি দ্রুত ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উন্মোচন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে কুষ্টিয়া জেলার সাধারন মানুষের হৃদয়ে ভালবাসার নজির স্থাপন করেন এসপি খাইরুল আলম। আশা করা হচ্ছে খুব শীঘ্রই হাইওয়ে পুলিশের যে কোন একটি রিজিয়নের দ্বায়িত্ব পেয়ে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করতে সক্ষম হবেন।