বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২০
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৮ জুলাই) সকালে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়।

১৯৭২ সালের ১৮ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালতের যাত্রা উদ্বোধনের পর যে স্থান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন সেই স্থানটি সংরক্ষণের লক্ষ্যে নির্মিত এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন তিনি। ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে শহীদ ৬৯ আইনজীবীর নাম স্মৃতিস্তম্ভে খোদাই করা হয়েছিল।

প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের ‘রেকর্ড ভবন’-এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রকাশনা ‘আমাদের বিচারালয়’-এর মোড়কও উন্মোচন করেন, একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের যাত্রার ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র ও প্রদর্শন করা হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও আইনমন্ত্রী আনিসুল হক বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজউদ্দিন ফকির।