মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৬
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

ডেস্করিপোর্ট  ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এতে ৪ লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।সেখান থেকে ২১ হাজার ৫৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।

আবেদন প্রকাশের প্রায় দুই বছর পর ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। পরে উত্তীর্ণরা ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষায় অংশ নেন।

গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। তাদের মৌখিক পরীক্ষা শেষ হয় গত ২৬ জুন।