রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৫৮
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড়ে অবস্থান, তীব্র যানজট

ডেস্করিপোর্ট  রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছে৷ এতে মিরপুর রোডসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।

আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এতে ধানমণ্ডি, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার (এসি) নব কুমার বিশ্বাস জানান, সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে অবস্থান নেওয়ায় আধাঘণ্টা যাবত তীব্র যানজটের তৈরি হয়েছে।